হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে পাঁচ শিক্ষার্থী দণ্ডিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনে৵র হয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ঢাকা ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র এবং প্রক্সি পরীক্ষার্থী নিয়ে আসায় তিন পরীক্ষার্থী ধরা পড়েছেন। পরে তাঁদের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষা দিতে এসে ধরা পড়েন এ পাঁচ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন চতুর্থ বর্ষের ছাত্র আশরাফুল আলম, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের প্রথম বর্ষের ছাত্র সমাপ্ত গাইন, কক্সবাজারের মহেশখালী উপজেলার শনপাড়া গ্রামের মো. শফিউল্লাহ্, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. মহসীন ও নড়াইল সদর উপজেলার ভুয়াখালী গ্রামের রিয়াজুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তপতী বিশ্বাস আশরাফুল আলমকে ১৫ দিনের এবং অন্য চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোমিনুল ইসলাম জানান।