হাবিপ্রবির বিজ্ঞান অনুষদ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অষ্টম অনুষদ হিসেবে বিজ্ঞান অনুষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ড. এম এ ওয়াজেদ ভবনের চতুর্থ তলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রুহুল আমিন ফলক উন্মোচন করে অনুষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিতেই হবে।
বিজ্ঞান অনুষদের ডিন বলরাম রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন আনিস খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক শাহাদাৎ হোসেন খান, ছাত্রলীগ হাবিপ্রবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।