হাবিব সভাপতি, সুবীর সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে এটিএন বাংলার বিভাগীয় প্রতিনিধি এস এম হাবিব সভাপতি, খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল-এর স্টাফ রিপোর্টার সুবীর কুমার রায় সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকাল-এর ফটোসাংবাদিক মো. জাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। গত ৩০ ডিসেম্বর সব পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ওই দিন সাধারণ সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই পদে গতকাল আবারও ভোট গ্রহণ করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি শেখ দিদারুল আলম, এস এম সাহিদ হোসেন ও অরুন সাহা, যুগ্ম সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান ও আলমগীর হান্নান।