প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত বিজয়নগর গ্রামের হতদরিদ্র কৃষক মো. হাবিল উদ্দিন। অনেক স্বপ্ন নিয়ে খেয়ে না-খেয়ে কিশোরী মেয়ে হাবিবাকে (১৫) পড়াশোনা করাচ্ছেন। সপ্তম শ্রেণিতে ওঠার পর মেধাবী মেয়েটির ব্লাড ক্যানসার ধরা পড়েছে। এ অবস্থায় স্বপ্নপূরণ হওয়া তো দূরের কথা, এখন মেয়েটিকে বাঁচানোর চিন্তাতেই অস্থির এই বাবা। সহায়-সম্বল বেচে বহু কষ্টে অসুস্থ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ওয়ার্ড-৫০২, কেবিন-৪২/এ, তৃতীয় তলা) ভর্তি করিয়েছেন তিনি। চিকিৎসকেরা জানান, মেয়েটির চিকিৎসায় খরচ হবে অন্তত ৪০ লাখ টাকা। এই টাকা জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব। তাই মেয়েটিকে বাঁচাতে সমাজের দানশীল ও হৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সুজাউদ্দৌলা, সঞ্চয়ী হিসাব নম্বর-১৬৫.২১০.৮০০.১৬৭২০, প্রাইম ব্যাংক, বসুন্ধরা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।