হাবিবাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছরের শিশু উম্মে হাবিবার মেরুদণ্ডের দুই-তিনটি হাঁড় বেঁকে গেছে। রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার করার পরও সে সুস্থ হতে পারেনি। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাকে বিদেশ নিয়ে যেতে বলেছেন। এ জন্য প্রায় ছয় লাখ টাকার দরকার। হাবিবার বাবা রাজধানীর কালাচাঁদপুরে ছোট একটি চায়ের দোকান চালান। তাঁর পক্ষে মেয়ের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা সম্ভব নয়। শিশু হাবিবা পবিত্র কোরআন শরিফের ১২ পারা হেফজ করেছে। কিন্তু অসুস্থতার কারণে বাকি অংশ হেফজ করতে পারছে না। তার চিকিৎসার জন্য দেশের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা-মা। সাহায্য পাঠানোর ঠিকানা: বিল্লাল হোসেন, হিসাব নং-০০২১০৩৪৯৭, জনতা ব্যাংক, গুলশান শাখা। বিজ্ঞপ্তি।