প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সাবেক প্রেসিডেন্ট হাবিবুর রহমান (৮১) গত শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার বাদ জোহর আইসিএমএবি ভবন প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইসিএমএবির প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, কাউন্সিল সদস্যসহ অন্যান্য সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্ররা অংশ নেন। বিজ্ঞপ্তি