প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক ইত্তেফাক-এর সাবেক উপদেষ্টা সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের কুলখানি আজ ১৯ জুন। এ উপলক্ষে বাদ আসর নিউ ইস্কাটনের গাউস নগরে মরহুমের নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। হাবিবুর রহমান গত শনিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।