হাবিবুর রহমান মিলনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দৈনিক ইত্তেফাক-এর সাবেক উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৪ জুন মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল এবং একজন অসচ্ছল সাংবাদিককে অর্থ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
হাবিবুর রহমান মিলন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। তিনি একুশে পদকে ভূষিত হয়েছিলেন।
হাবিবুর রহমান মিলন ১৯৬৩ সালে দৈনিক সংবাদ-এর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৬৫ সালে তিনি ইত্তেফাক-এ যোগ দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। ১৯৩৫ সালে জন্মগ্রহণকারী হাবিবুর রহমান মিলন দৈনিক ইত্তেফাক-এ সন্ধানী ছদ্মনামে ঘরে-বাইরে শিরোনামে কলাম লিখতেন। বিজ্ঞপ্তি।