প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশি তরুণ হাবিবুরের ওপর বিএসএফের অত্যাচারের যে ভিডিও প্রচারিত হয়েছে, সীমান্তে প্রতি মাসে সে রকম বহু ঘটনা ঘটছে। বিবৃতিতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যে কতটা ব্যাপক, এ ঘটনা তাঁর আভাস মাত্র। বিএসএফ তাদের আট সদস্যকে বরখাস্ত করায় এটা প্রমাণিত হয় না যে তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক। এ রকম বহু ঘটনায় জড়িত থাকার পরও বিএসএফের বিরুদ্ধে অতীতে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। বিবিসি।