হামদর্দ কলেজে চুলার আগুনে দুজন দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্থপথে হামদর্দ পাবলিক কলেজের রান্নাঘরে পাম্প করা কেরোসিনের চুলা থেকে অগ্নিকাণ্ডে বাবুর্চিসহ দুজন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার এ অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিরা হলেন বাবুর্চি হুজ্জাতুল ইসলাম (৩০) ও তাঁর সহকারী রাকিবুল ইসলাম। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হুজ্জাতুলের শরীরের ৩৮ শতাংশ এবং রাকিবুলের সম্পূর্ণ শরীর পুড়ে গেছে।
কলেজের পাঁচতলা ভবনের ছাদে দুজন ছাত্রাবাসের ছাত্রদের জন্য রান্না করছিলেন। হঠাৎ একটি চুলার ওয়াসার খুলে চুলার হাওয়া ও কেরোসিন দ্রুত বেগে বেড়িয়ে এসে তাঁদের গায়ে আগুন ধরে যায়।