প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বসে থাকা নেতা-কর্মীদের ওপর গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মমিনুর রহমানসহ চারজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন ইয়াকুব আলী, এরশাদ আলী ও সুরুজ আলী। পরে তাঁদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দলীয় সূত্র জানায়, বুধবার স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে ২৪ সদস্যবিশিষ্ট মহেশপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। ছাত্রদলের নতুন সেই কমিটি নিয়ে মোমিনুর রহমান শহরে এলে ছাত্রদলের একাংশ প্রচণ্ড ক্ষোভ থেকেই তাঁর ওপর হামলা চালিয়েছে।