প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইছাপুরা, লতব্দি ও কোলা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণের পর নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এই তিন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা গতকাল বুধবার সকালে তিনটি মামলা করেন।মামলার পর ইছাপুরা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য অরুণ চৌধুরী, কোলা ইউপির সদস্যপ্রার্থী মিরাজ শেখ এবং প্রার্থীদের সমর্থক মনোয়ার হোসেন, শরীফ, লিটন, খোরশেদ, সাহাবুদ্দিন, সুখেন চৌধুরী, হাবিব, সিদ্দিক ও আজিজুলকে গ্রেপ্তার করা হয়।