বগুড়া সদরের নামুজা ডিগ্রি কলেজে গতকাল বৃহস্পতিবার একদল শিক্ষার্থী ও কিছু বহিরাগত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা কলেজের অধ্যক্ষকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
কয়েক দিন আগে কলেজ পরিচালনা পর্ষদের এক সদস্যের ছেলে শিক্ষার্থীদের মারধর করেছিলেন। কলেজ কর্তৃপক্ষ ওই ঘটনার বিচার না করায় এ হামলার ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে গত ৩০ সেপ্টেম্বর কলেজ পরিচালনা পর্ষদের সভার প্রস্তুতি চলছিল। সেখানে পরিচালনা পর্ষদের সদস্য আহমেঞ্চদ আলীর ছেলে সুমন উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষের কাছে দাবি-দাওয়া নিয়ে গেলে সুমনের সঙ্গে শিক্ষার্থীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের মারধর করেন। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বৈঠক করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা শান্ত হন।
গতকাল বেলা ১১টা পর্যন্ত বৈঠকের কোনো উদ্যোগ না দেখে আবারও ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে তাঁরা অধ্যক্ষের কার্যালয়, কলেজ কার্যালয়, গ্রন্থাগারের আসবাব, কলেজ চত্বরে থাকা তিনটি মোটরসাইকেল এবং কয়েকটি শ্রেণীকক্ষের অর্ধশতাধিক বেঞ্চ ভাঙচুর করেন।