হামলা ভাঙচুর আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে ভেঙে দেওয়ার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা অন্তত আটজনকে পিটিয়ে আহত করেছেন। গত শুক্রবার রাত নয়টার দিয়ে ঘাটাইল উপজেলার কইডলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।