হামলা ভাঙচুরের ঘটনায় দুটি মামলা, পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক মাইক্রোবাসের চালককে হত্যার প্রতিবাদের সময় গত রোববার পুলিশের ওপর হামলা, পুলিশের কাছে থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ পাঁচজন শ্রমিককে গ্রেপ্তার করেছে।কোতোয়ালি থানার পুলিশ জানায়, ফরিদপুর মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহীনুর ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিপনসহ ১২ জনকে আসামি করে রোববার রাতে একটি মামলা হয়েছে। এর বাদী হয়েছেন হামলার ঘটনায় আহত থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।সদরপুর থানার পুলিশ জানায়, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ একই রাতে সদরপুর থানায় একটি মামলা করেন। মামলায় ফরিদপুর রেন্ট-এ কার শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও ১০ জন শ্রমিককে আসামি করা হয়েছে।গ্রেপ্তার হওয়া পাঁচ মাইক্রোবাস শ্রমিক হলেন আকতার হোসেন (২৩), বাবুল মাতুব্বর (২৮), সেলিম মোল্যা (২৬), চুন্নু (২৪) ও নাজমুল (১৮)। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।