হামলা-ভাঙচুরের প্রতিবাদে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ’৭১-এ ভাঙচুর এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে হামলার প্রতিবাদে গতকাল শনিবার ক্যাম্পাসে শোভাযাত্রা হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল সকালে ওই শোভাযাত্রার আয়োজন করে। এ ছাড়া চেতনা ’৭১-এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে শিক্ষক সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ কয়েকটি সংগঠন বিবৃতি দিয়েছে।
এদিকে ওই ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনে মোটরসাইকেল পোড়ানো ও হামলার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে প্রশাসনের দেওয়া বক্তব্য মিথ্যা দাবি করে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।