হামলা-ভাঙচুরের প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুর রহমানের ওপর হামলা ও সহকারী অধ্যাপক নুরুননবী লাইজুর চেম্বার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে গতকাল বুধবার ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে এর বিচার দাবি ও চিকিৎসকেরা সমাবেশ করেছেন।নুরুননবী লাইজু জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তাঁর চেম্বারে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর ও হুমকি দিয়ে সটকে পড়ে। গতকাল দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে প্রতিবাদ সভা শেষে অধ্যক্ষ আবদুর রউফ জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ বৃস্পতিবার পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হবে।ছাত্রলীগ জানায়, সোমবার রাতে কলেজ ক্যাম্পাসে অবস্থিত ডা. পিন্নু ছাত্রাবাসের ৪৬ নম্বর কক্ষে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার সভাপতি ও শেষ বর্ষের শিক্ষার্থী রেজওয়ানুর রহমানকে ছুরিকাঘাত করে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসক পুলক খন্দকারকে অভিযুক্ত করে কলেজ অধ্যক্ষকে মঙ্গলবার স্মারকলিপি দেওয়া হয়। গতকাল দুপুর ১২টায় কলেজ শাখা ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে পুলক খন্দকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানায়। পুলক অভিযোগ অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে এ ঘটনায় তাঁকে জড়ানো হচ্ছে।