প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজারে শিক্ষিকার ওপর হামলাকারী সাইফুল আমীন গত সোমবার আদালত থেকে জামিন নিয়ে ওই শিক্ষিকাকে মুঠোফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত মঙ্গলবার শিক্ষিকা থানায় জিডি করেছেন।গত ৭ জানুয়ারি উপজেলার রায়বাসী সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভেতরে ঢুকে সাইফুল ওই শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাত জখম করেন। ৮ জানুয়ারি সাইফুলকে আসামি করে মামলা করেন শিক্ষিকা।শিক্ষিকা জানান, গত সোমবার সাইফুল মুঠোফোন থেকে ফোন করে তাঁকে হুমকি দেন। শিক্ষক সমিতির অভিযোগ, সরকারদলীয় কয়েকজন নেতা আপস-মীমাংসার নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।