হামলাকারী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে লেবার পার্টির প্রভাবশালী এমপি ও সাবেক অর্থমন্ত্রী স্টিফেন টিমকে ছুরিকাঘাতকারী তরুণীর পরিচয় পাওয়া গেছে। ২১ বছর বয়সী ওই তরুণীর নাম রোশনারা চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করার কথা।কর্মকর্তারা বলেছেন, ইস্ট হ্যামে নিজের নির্বাচনী এলাকায় সভা করার সময় ৫৪ বছর বয়সী টিমের ওপর ছোরা হাতে অতর্কিত হামলা চালান রোশনারা।