হামলাকারী যুবক পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া যুবককে গতকাল রোববার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপকমিশনার মহিবুল ইসলাম খান এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে আসামিকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৬ নভেম্বর সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপর ছুরি নিয়ে হামলা চালান এই যুবক। তাঁর ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত এবং আনসার ও এপিবিএনের তিন সদস্য আহত হন। একপর্যায়ে আক্রমণকারী যুবককে আহতাবস্থায় গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ওই যুবক নিজের নাম বলেছেন শিহাব। তবে ঠিকানা ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেননি।