হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল কালাম আজাদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেছে জয়বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি। ২২ জুলাই দুর্বৃত্তরা আবুল কালামকে কুপিয়ে জখম করে। বনপাড়ায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নেতা আবদুস সোবাহান প্রামাণিক। এ সময় আরও বক্তব্য দেন সিদ্দিকুর রহমান পাটোয়ারি, জাকির হোসেন সরকার, সাইফুল ইসলাম, আ. রহিম, ফেরদৌস-উল-আলম প্রমুখ।