হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে।
সকালে পৌর শহরের কলেজ বাজার হাসপাতাল গেটের সামনে সড়কে কর্মসূচি পালন করা হয়। এতে আওয়ামী লীগের স্থানীয় নেতা ও সাধারণ লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে হাসপাতাল গেটে পথসভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার প্রমুখ। এতে বক্তারা বলেন, সারোয়ার হোসেনের ওপর হামলাকারী সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধারা ইউএনও কার্যালয় ও থানায় অবস্থান নেবেন।
গত সোমবার বিকেলে উপজেলা বিএনপি পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি রেলগেট এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান।