হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, সংখ্যালঘুদের ওপর যারা হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ত্রাণমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা যাতে আগের চেয়েও ভালোভাবে থাকতে পারেন, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে ঘরের টিনের চাল নির্মাণের জন্য তাত্ক্ষণিকভাবে তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া শীতের জন্য কম্বল দেওয়া হয়েছে। এর পরও যা যা লাগে, তা-ই দেওয়া হবে। তিনি জানান, আগামী শুক্রবার তিনি দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করতে যাবেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘু—বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর যেভাবে হামলা হয়েছে, একটি সভ্য দেশে তা ভাবা যায় না। যারা এটা করেছে, তাদের পশুর সঙ্গে তুলনা করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এ দেশটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। সবাই মিলে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’