হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের পর বিভিন্ন জেলায় খ্রিষ্টান চার্চ ও বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা এ দাবি জানান।
মিলন আই গোমেজের সভাপতিত্বে মানববন্ধনে মহাসচিব নির্মল রোজারিও জানান, নির্বাচনের পরপরই বরিশালের বাবুগঞ্জের উত্তর দেহেরগতি গ্রামের খ্রিষ্টান পাড়ায় মা-ছেলেকে খুন, ৬ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ীতে ইউনাইটেড ইসায়ী চার্চে ভাঙচুর, ৭ জানুয়ারি জামালপুরে শ্রীপুরের বাগড়া গ্রামে ভোট দেওয়ার অপরাধে দুষ্কৃতকারীদের হামলায় আটজন খ্রিষ্টধর্মাবলম্বী আহত হন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের চার্চে এবং বাড়িঘরে আগুন দেওয়া, ভাঙচুর করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিনিধি রুহিন হোসেন প্রিন্স, বাবু মার্কুজ গোমেজ, তপন মারাক প্রমুখ।