হামলাকারীদের বাঁচাতে ২১ আগস্টের অক্ষত গ্রেনেড ধ্বংস করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ২১ আগস্টের হত্যাকাণ্ড বিএনপি ও খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের তত্ত্বাবধানে হয়েছে। তা না হলে ঘটনাস্থল থেকে অক্ষত পাওয়া তিনটি গ্রেনেড কেন ধ্বংস করা হলো?২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত এক সমাবেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, তত্কালীন সরকার বিশেষ করে, খালেদা-তারেক জড়িত ছিলেন বলেই অক্ষত গ্রেনেডের আলামত নষ্ট করা হয়েছে। কারণ, ওই গ্রেনেডে হামলাকারীর হাতের ছাপ ছিল।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, হুইপ মির্জা আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, যুবলীগের নেতা হারুন অর রশিদ, মজিবুর রহমান চৌধুরী।