বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ইতিমধ্যে সব ধর্মের লোকজনকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ইউনিয়নের গহিন পাহাড়ে অবস্থিত জুয়াড়িখোলা সংখ্যালঘু (হিন্দু-বৌদ্ধ) পল্লি পরিদর্শনকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এ কথা বলেন। তিনি প্রথমে সহিংস ঘটনার রাতে পুলিশি প্রতিরোধে সুরক্ষিত শাক্যমণি বৌদ্ধবিহার ওই পল্লি পরিদর্শন করেন। এ সময় তিনি বিহারাধ্যক্ষ জ্যোতি কান্তি ভিক্ষু, বৌদ্ধনেতা নির্মল কান্তি বড়ুয়া, মাস্টার বিমল কান্তি বড়ুয়ার সঙ্গে কথা বলেন।এরপর তিনি হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বসতবাড়িগুলো ঘুরে ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাধন মল্লিক, যতীন শর্মা, সুধীর মল্লিকের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিআইডি শাখার প্রধান অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, চট্টগ্রামের ডিআইজি নওশের আলী, জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৭) মেজর মো. সরওয়ার-ই আলম, টেকনাফ থানার ওসি মোহামঞ্চদ ফরহাদ, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।