হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাংসদ বাদশার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট গণনার সময় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
ওই বিবৃতিতে ফজলে হোসেন বলেন, গত বুধবার দিবাগত রাতে মোটরশ্রমিক ইউনিয়নের নির্বাচনের পর ভোট গণনার সময় প্রকাশ্যে অস্ত্র ও বোমা হামলা করে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে।