রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি দিয়েছে শিবির৷ গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে৷
কর্মসূচির মধ্যে রয়েছে রবি ও সোমবার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও অন্য ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়; মঙ্গলবার বিক্ষোভ ও বুধবার হামলায় জড়িত ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের দাবিতে গণস্বাক্ষর কমর্সূচি৷ এসব কর্মসূচিতে হামলাকারীরা গ্রেপ্তার না হলে আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রধর্মঘট পালন করবে সংগঠনটি৷
বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি আশরাফুল আলম বলেন, রাসেলের ওপর হামলাকারীদের চিহ্নিত করা গেলেও বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন এখনো হামলার ঘটনার জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়নি৷ ১৬ জুন শিবির নেতা রাসেল আলমকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ভেতর ডেকে নিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা৷