হামলায় আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাদক সেবনের প্রতিবাদ করায় শফি হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। গত শনিবার রাত আটটার দিকে পৌরসভার কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় পশ্চিম কলেজপাড়ার হালিম জমাদ্দারের বাড়ির সামনে উত্তর কলেজপাড়ার বাসিন্দা মিরাজ হোসেনসহ (২০) কয়েকজন মাদক সেবন করছিলেন। এ সময় ওই এলাকার শফি হাওলাদার মাদকসেবীদের দেখতে পেয়ে ধমক দিলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শফি তাঁদের থাপড় দেন। এ ঘটনায় মিরাজের নেতৃত্বে কয়েকজন তরুণ শনিবার রাতে শফির ওপর হামলা চালান। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি