হামলায় আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্ণগাঁতী এলাকায় গতকাল সোমবার সকালে একটি হামলার ঘটনায় নারীসহ সাতজন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গতকাল বিএনপি নেতা দুলাল হোসেন খানের বাড়িতে আওয়ামী লীগ নেতা আবুল মুনসুর খান ও তাঁর দুই ছেলেসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। হামলায় আহত সাতজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
 রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি