হামলায় শিক্ষকসহ দুজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক শিক্ষক ও তাঁর ভাই আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার লতব্দি ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন ও তাঁর চাচাতো ভাই রাকিব হোসেন।
হেলাল হোসেনের চাচা মাহাবুব হোসেন বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে স্থানীয় রুহুল আমিনের ছেলে মো. শাহীন ও আবুল কাশেমের ছেলে আনিসের জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল হেলাল ও রাকিবকে একা পেয়ে তারা হামলা চালায়। গুরুতর আহত হেলালকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।’
একাধিকবার চেষ্টা করেও অভিযোগের ব্যাপারে শাহীন ও আবুল কাশেমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।