প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ ছাত্রলীগ দাবি করেছে, তারাও এই দাবির সঙ্গে একমত।
গতকাল শনিবার সংগঠনের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনরতদের ওপর হামলার সঙ্গে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ছাত্রলীগকে জড়ানো হয়েছে বলে দাবি করা হয়। প্রতিবাদে বলা হয়, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়, তারা ছাত্রলীগের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটিতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। আন্দোলনরত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়েই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে