হামলার এক যুগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের চারটি সিনেমা হলে একযোগে বোমা হামলা ট্র্যাজেডির এক যুগ পূর্তি আজ ৭ ডিসেম্বর। ২০০২ সালের এই দিনে ময়মনসিংহের অলকা, ছায়াবাণী, পূরবী ও অজন্তা হলে চলচ্চিত্র চলাকালে একযোগে বোমা হামলা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্যরা। ওই
ঘটনায় শিশুসহ ১৮ জন নিহত ও শতাধিক লোক আহত হন। আদালত সূত্রে জানা যায়, ঘটনার পর পৃথক চারটি মামলা হয়। মামলাগুলো তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। পাঁচ বছর পর ২০০৭ সালের ৮ অক্টোবর ময়মনসিংহের বিচারিক আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। ময়মনসিংহ অফিস