হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমর্থক তিন ছাত্রকে পরীক্ষা দিতে না দেওয়ায় হামলার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে কমিটি তদন্তকাজ শুরু করেছে। ওই হামলার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাটির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।