হামলার ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করেছেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানের ওপর হামলার ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। বিশ্ববিদ্যালয়ের জামায়াত-শিবিরপন্থী শিক্ষকেরা অনৈতিক সুবিধা না পেয়ে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হামলা চালিয়েছেন বলে ওই শিক্ষক প্রথম আলোর কাছে দাবি করেছেন।
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল রোববার শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেন। একই দাবিতে জেলা শহরে মানববন্ধন করেছেন কর্মকর্তারা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।