হামলার ঘটনায় তদন্ত কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মুনতাসিরুল ইসলাম আজ শনিবার দুপুরে প্রথম আলোকে এ কথা বলেন।
তদন্ত কমিটির প্রধান হলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মারুফ হাসান। বাকি দুই সদস্য হলেন, ডিএমপির জয়েন্ট কমিশনার মীর রেজাউল আলম ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ।
গতকাল গভীর রাতে হামলায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি।
আরও জানতে পড়ুন:
মধ্যরাতে বোমা হামলায় নিহত ১, আহত শতাধিক