হামলার ঘটনায় বিদ্যুতের দুই কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার জাঙ্গালিয়া বিদ্যুৎ ভবনে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাইয়ুমসহ তিনজনকে ছুরিকাঘাত ও শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় দুই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।বরখাস্ত হওয়া দুজন হলেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ জাঙ্গালিয়া শাখার নিম্নমান সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মফিজুল ইসলাম এবং বিদ্যুৎ উন্নয়ন বিভাগ কুমিল্লার প্রধান প্রকৌশলীর দপ্তরের নিম্নমান সহকারী মো. জহিরুল ইসলাম। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৪(২) অনুযায়ী, চাকরিবিধি ১৯৮২-এর ১৩৮(সি) এবং ১৪১ ধারা অনুযায়ী তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত বৃহস্পতিবার রাতে তাঁদের বরখাস্ত করা হয়। ৯ অক্টোবর থেকে ওই আদেশ কার্যকর হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার প্রধান প্রকৌশলী মো. সোলায়মান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে ওই আদেশের পর গতকাল শুক্রবার থেকে কর্মচারীরা পুরোদমে কাজ শুরু করেন। একই সঙ্গে কর্মচারীরা তাঁদের ‘অঘোষিত’ কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এতে গ্রাহকেরা ভোগান্তি থেকে রক্ষা পেলেন।