প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিনের সমুদ্রসৈকত দখল করে তৈরি করা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় কতিপয় সন্ত্রাসীর হামলার ঘটনায় মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বুধবার রাতে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে পরিবেশ আইন ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে টেকনাফ মডেল থানায় মামলা করেছেন।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের একটি দল সেন্ট মার্টিনে গিয়ে বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করে এবং পরিবেশের ছাড়পত্র ছাড়াই হোটেল-কটেজ তৈরি করায় ১৫টি প্রতিষ্ঠানের মালিককে নোটিশ প্রদান করে।