হামলার নিন্দা শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি নিয়াজ আহমেদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাত্রের স্বাক্ষর করা বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ দপ্তরে একজন শিক্ষক শিক্ষার্থীর হামলার শিকার হওয়া বিশ্বিবদ্যালয়ের জন্য অত্যন্ত অবমাননাকর ও উদ্বেগজনক। অনতিবিলম্বে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি শিক্ষক সমিতি জোর দাবি জানান।