হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৪ উদ্যাপন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে গতকাল ‘আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতুবন্ধন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নগরের মিয়াপাড়ার পাবলিক লাইব্রেরিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। বক্তব্য দেন পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অনীল মারান্ডি, উপদেষ্টা রফিকুল ইসলাম, দেবাশীষ প্রামাণিক, সাধারণ সম্পাদক সাবনচন্দ্র মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক গণিশ মার্ডি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সুজিত সরকার, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, সাধারণ সম্পাদক মিঠুন কুমার ওঁরাও প্রমুখ।