হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে কাজলা ফটকে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।