হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সোমবার নীলফামারীতে মানববন্ধন হয়েছে। নীলফামারী সরকারি কলেজ শাখা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এর আয়োজন করে। বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তৃতা করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, সমিতির কলেজ শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। বক্তারা অবিলম্বে রিপন চক্রবর্তীর ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।