হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কমিটি এই সভা ও বিক্ষোভ মিছিল করে। শহরের চৌমোহনা চত্বরে প্রতিবাদ সভা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।