হামলার প্রতিবাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে তথ্যচিত্র প্রদর্শনীতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট এ কর্মসূচি পালন করে। গত মঙ্গলবার সিলেটের মদন মোহন কলেজে ওই হামলা হয়। এর প্রতিবাদে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে প্রসেনজিৎ রুদ্রের সঞ্চালনায় বক্তব্য দেন রুবাইয়াৎ আহমেদ, অপু কুমার দাস, নাযিরুল আজম ও তৌহিদুজ্জামান।