হামলার প্রতিবাদে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ও দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তিন শতাধিক শিক্ষার্থী গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অ্যাকাডেমিক ভবনের সামনে মিছিল শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বালুচর নয়াবাজারে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতা মামুনের ওপর একদল বহিরাগত হামলা চালায়। তাঁকে উদ্ধার করতে গেলে তিনজন শিক্ষক ও অপর এক শিক্ষার্থী হামলার শিকার হন।