হামলার প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে আদিবাসীসহ সংখ্যালঘুরা। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বেলা পৌনে ১২টার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে আদিবাসীসহ সনাতন ধর্মাবলম্বী ও প্রগতিশীল বাঙালিরাও অংশ নেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ দলিত বঞ্চিত অধিকার আন্দোলন, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ, প্রথম আলো-বন্ধুসভা চাঁপাইনবাবগঞ্জ শাখা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি বিচিত্রা তিরকি, আদিবাসী নেত্রী বিশদমনি টপ্পো, কর্নেলিউস মুর্মু, শুভঙ্কর রাজোয়ার, দিলীপ পাহান, জবা মুর্মু, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ প্রমুখ।