হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরোনো কালেক্টরেট ভবনের সামনের সড়কে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় ইয়ুথ গ্রুপ এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন এলাকার ১৭টি ইয়ুথ গ্রুপ ছাড়াও নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। নেত্রকোনা প্রতিনিধি