হামলার প্রতিবাদে হাঁড়ি সম্প্রদায়ের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরের হরিজনপল্লিতে সংঘর্ষের ঘটনায় হামলা-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হাঁড়ি সম্প্রদায়। গতকাল সোমবার দুপুরে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে ‘হাঁড়ি সমাজ রক্ষা সংগ্রাম পরিষদ’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন। এতে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবলাল টুডু বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্থানীয় একটি এনজিওর পৃষ্ঠপোষকতায় গত শুক্রবার হরিজনপল্লিতে ডোম নেতা ভানু বাঁশফোড়ের নেতৃত্বে হাঁড়ি সম্প্রদায়ের ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়।