হামলার বিচার না হলে বিদ্যুৎকেন্দ্র বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র বন্ধের হুমকি দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। পানিবিদ্যুৎকেন্দ্রের দুজন শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত শ্রমিক সভায় ওই হুমকি দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক আলমগীর হোসেন ও নারায়ণ মল্লিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সকাল ১০টায় সমাবেশ করেন শ্রমিকেরা।