হামলার শিকার যুবদল নেতা মিরাজের পা কেটে ফেলতে হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় হামলার শিকার যুবদলের নেতা মিরাজ ফকিরের (৪০) ডান পা কেটে ফেলতে হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর পা কেটে ফেলেন।১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার সারুলিয়া গ্রামে বাড়ির পাশের দোকানের সামনে তাঁর ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় মিরাজের ভাই সিরাজুল ইসলাম ফকির উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানসহ ১৮ জনকে আসামি করে গত বৃহস্পতিবার নড়াইল জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।সিরাজুল ইসলাম ফকির জানান, মিরাজের ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। বাঁ পায়ের অবস্থাও ভালো নয়। ২০ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘লোহাগড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়।